News Flash

  • Home
  • Uncategorized
  • নারী দিবসে স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ মহিলাকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী
Image

নারী দিবসে স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ মহিলাকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী

বারাণসী, ৮ মার্চ (হি.স.) : বিশ্বনারী দিবস উপলক্ষ্যে উত্তরপ্রদেশের স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ মহিলাকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বারাণসীর দীনদয়াল হস্তকলা সাঙ্কুলে ন্যাশনাল ওম্যান লাইভলি হুড ২০১৯ সভায় পাঁচ মহিলাকে পুরস্কৃত করেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী বলেন, বর্তমান কাশী বিশ্বনাথ মন্দিরের নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করেন মা অহল্যাবাই। জাতীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠী মিশনের ফলে উপকৃত হয়েছে ৭০ লক্ষ মহিলা। পাশাপাশি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা সুবিধাপ্রাপ্ত মহিলাদের হাতে বৈদ্যুতিক চাক,সৌরশক্তিতে চলা চরকা এবং চেক। পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে ২১ লক্ষ টাকা শহিদ জওয়ানদের পরিবারবর্গের জন্য প্রধানমন্ত্রী হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের অভিজ্ঞতা কথা বলেন ফারিদা খাতুন এবং রাজবন্তী নামে স্বনির্ভর গোষ্ঠীর দুই সদস্যা। প্রধানমন্ত্রীর হাত থেকে শংসাপত্র পান নীলম প্রধান, রিঙ্কি দেবী, লাজবন্তী, ঋতু দেবী।

এদিন প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর ফলে দেশ গর্বিত। অন্যদিকে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী যখন বারাণসী বিমানবন্দরে অবতরণ করেন তখন গোটা বিমানবন্দরটি পরিচালন করছিলেন মহিলা কর্মীরা। পরে বিষয়টি জানতে পেরে খুশি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top