নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ফেন্সিডিল সহ এক যুবককে পুলিশ আটক করেছে৷ শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে করে পাচারের সময় আগরতলা স্টেশনে জিআরপি কর্মীরা জয়নগরের বাসিন্দা পার্থ পালকে ৬৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে৷

জানা গেছে, জিআরপি’র কাছে গোপন সূত্রে খবর ছিল শিলচর-আগরতলা ট্রেনে করে ফেন্সিডিল পাচার করা হবে৷ সে মোতাবেক পুলিশ উৎ পেতে বসেছিল৷ বিকাল সাড়ে চারটা নাগাদ ট্রেনটি আগরতলা স্টেশনে পৌঁছার পর জিআরপি’র কর্মীরা তল্লাশি শুরু করেন৷ তল্লাশী চালাকালীন এক যুবককে সন্দেহজনক মনে হয় জিআরপি’র কর্মীদের৷ সঙ্গে সঙ্গে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, জয়নগরের বাসিন্দা পার্থ পাল ট্রেনে করে ফেন্সিডিল পাচার করছিল৷ তাকে হাতেনাতে ধরা হয়েছে৷ জিআরপি ধৃত পার্থ পালকে ফেন্সিডিল সহ পুলিশের হাতে তুলে দিয়েছে৷

