News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া সীমান্ত এলাকা থেকে আট লক্ষাধিক টাকার নেশা দ্রব্য বাজেয়াপ্ত
Image

সোনামুড়া সীমান্ত এলাকা থেকে আট লক্ষাধিক টাকার নেশা দ্রব্য বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ সিপাহিজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৮ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের নেশার ট্যাবলেট ইয়াবা এবং গাঁজা উদ্ধার করেছে বিএসএফ৷ গোপন খবরের ভিত্তিতে সিপাহিজলা জেলার অন্তর্গত সোমামুড়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান চালান বিএসএফ জওয়ানরা৷

এই অভিযানে ১,৫৪০টি ইয়াবা ট্যাবলেট এবং ২৩ কেজি গাঁজা আটক করেন তাঁরা৷ এগুলোর বাজারমূল্য প্রায় সাত লক্ষ ৮০ হাজার টাকা৷ অপরদিকে, গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে সিপাহিজলা জেলার নির্ভয়পুর এলাকার একটি রবার বাগানে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকৃত গাঁজাগুলির বাজার মূল্য ১ লক্ষ ১৫ হাজার টাকা৷ নির্ভয়পুর বিওপি-র বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে এই গাঁজাগুলি আটক করেছে৷তবে দুটি অভিযানেই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top