News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বিশাখাপত্তনম সফরে প্রতিবাদে ধরনার নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর
Image

প্রধানমন্ত্রীর বিশাখাপত্তনম সফরে প্রতিবাদে ধরনার নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

হায়দরাবাদ, ১ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশে খালি হাতে যেতে প্রধানমন্ত্রীর লজ্জা করা উচিত বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। শুক্রবার অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি লিখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
চন্দ্রবাবু লিখেছেন, ‘আপনি পাঁচ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আমি রিঅর্গানাইজেশন অ্যাক্টের জন্য নিজে ২৯ বার দিল্লি গিয়ে আপনার কাছে আবেদন রেখেছি।

কিন্তু লাভ কিছুই হল না। আপনার এই প্রতারণা এবং অবিচারের জবাব অন্ধ্রের মানুষ অবশ্যই দেবে।’ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে চন্দ্রবাবু স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস, পোলাভারম প্রকল্পের জন্য ফান্ড, অমরাবতী, বিশাখাপত্তনমের জন্য মেট্রো পরিষেবা– প্রভৃতি দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। কিন্তু আশ্বাস দেওয়া সত্ত্বেও তার কিছুই এখনও পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।ইতিমধ্যে টিডিপি নেতাদের সঙ্গে একটি বৈঠক করে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে অন্ধ্র-জুড়ে প্রতিবাদ ধরনার নির্দেশ দিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top