News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মামলা : ৫ মার্চ নির্দেশ শীর্ষ আদালতের
Image

অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মামলা : ৫ মার্চ নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): অবশেষে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান| ২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে শুরু হল বহুচর্চিত অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানি| ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে শুরু হয়েছে অযোধ্যা মামলার শুনানি| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আব্দুল নাজির| এদিন অযোধ্যা মামলার শুনানির সময় বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, ‘ব্যক্তিগত সম্পত্তি নিয়ে মোটেও বিবাদ নয়| আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে মধ্যস্থতা করার সুযোগ দিচ্ছি| যদি ১ শতাংশও সম্ভাবনা থাকে, সেই পথেই যাওয়া উচিত|’ এরপরই শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, আদালতের পর্যবেক্ষণে মধ্যস্থতা করা হবে কি হবে না, সে বিষয়ে আগামী মঙ্গলবার (৫ মার্চ) নির্দেশ দেওয়া হবে|

গত বুধবার সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি থেকে নতুন সাংবিধানিক বেঞ্চে শুরু হবে অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানি| সেই মতো মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানি| এই শুনানিতে আগের মতোই বিতর্কিত ও বহুচর্চিত মামলাটিকে একটি সাধারণ জমি বিবাদ হিসেবেই বিচার করেছেন বিচারপতিরা| এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল, যেখানে অযোধ্যার জমির আসল মালিকদের জমি ফেরত দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার| জমি বিবাদের পাশাপাশি মূল মামলার সঙ্গে সেই আর্জিটিরও শুনানি হতে পারে দেশের সর্বোচ্চ আদালতে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top