News Flash

  • Home
  • Uncategorized
  • শুরুতেই ধাক্কা খেল মহাজোট, বিরোধীদের ন্যূনতম কর্মসূচী নির্ধারণের বৈঠকে যোগ দেবে না বামেরা
Image

শুরুতেই ধাক্কা খেল মহাজোট, বিরোধীদের ন্যূনতম কর্মসূচী নির্ধারণের বৈঠকে যোগ দেবে না বামেরা

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে মহাজোট তৈরি করে আসন্ন লোকসভা নির্বাচনে চমক দিতে চাইছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু, শুরুতেই তাঁর সেই প্রচেষ্টা ধাক্কা খেল। ২৭ ফেব্রুয়ারি বিরোধী দলগুলির ন্যূনতম কর্মসূচী কি হবে তা নিয়ে বৈঠক আয়োজিত হবে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। পাশাপাশি ওই বৈঠকে লোকসভা নির্বাচনী রণকৌশলও ঠিক করার কথা। কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকবে না বামপন্থী দলগুলি। ফলে প্রথমে ফাটল দেখা দিল বিরোধীদের তথাকথিত মহাজোটে।


গত ১৩ ফেব্রুয়ারি কংগ্রেস-সহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ দল মিলিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস রাহুল গান্ধী, আপ নেতা তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু, ন্যাশাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সেখানেই ঠিক হয় আগামী ২৭ ফেব্রুয়ারি ন্যূনতম কর্মসূচী গ্রহণের জন্য বৈঠক ডাকা হবে। কিন্তু, ওই বৈঠকে যাবে না বামপন্থী দলগুলি বলে জানা গিয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top