News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০তে ছক্কা মারার বিশ্বরেকর্ডের দোরগোড়ায় রোহিত শর্মা
Image

টি-২০তে ছক্কা মারার বিশ্বরেকর্ডের দোরগোড়ায় রোহিত শর্মা

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচের প্রাক্কালে বিশ্বরেকর্ডের মুখে দাঁড়িয়ে ‘হিট ম্যান’ রোহিত শর্মা। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড রয়েছে মার্টিন গাপ্টিল ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের কাছে। দু’জনেই ১০৩টি করে ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০তে রোহিত শর্মা এখন পর্যন্ত ১০২টি ছক্কা মেরেছেন। আর মাত্র দুটি ছক্কা মারলেই নতুন বিশ্বরেকর্ডের মালিক হবেন রোহিত।


এখন পর্যন্ত টি-২০ আন্তর্জাতিকে মাত্র তিনজন ব্যাটসম্যানই ১০০ বা তার বেশি ছক্কা মেরেছেন। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন যুবরাজ সিং (৭৪)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে রোহিতকে বিশ্রাম দেওয়ার কথা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। কাজেই বিশাখাপত্তনমে আগামীকাল রবিবার প্রথম টি-২০তে তাঁকে দেখা যাবে। তবে এই সিরিজে ভারত পাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে। হার্দিকের জায়গায় টিমে এসেছেন অজয় জাডেজা। বিশ্বকাপের আগে এটা তাঁর কাছে এটা একটা সুযোগ।এরই মধ্যে আবার কুলদীপ যাদবের পাল্টা চমক হিসেবে অজিরা নিয়ে এসেছেন ডার্সি শর্টকে। যাঁর বোলিং গুরু আবার শ্রীধরন শ্রীরাম। গত বছর থেকেই বাঁ হাতি লেগস্পিনার হিসেবে হিসেবে উত্থান শর্টের। এই মরসুম টি-২০ ও একদিনের ফর্ম্যাট, দু’ধরনের ক্রিকেটেই দারুণ সফল। বিগ ব্যাশে ৫৫৯ রান করেছেন যেমন, তেমনই ১৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top