News Flash

  • Home
  • Uncategorized
  • চকবাজার থেকে রাসায়নিক সরিয়ে নেওয়া হচ্ছে
Image

চকবাজার থেকে রাসায়নিক সরিয়ে নেওয়া হচ্ছে

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : চকবাজারের চুড়িহাট্টায় হাজী ওয়াহেদ ম্যানশন নামের যে ভবনটিতে আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে, শনিবার দুপুর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেই ভবনটির বেসমেন্টে থাকা রাসায়নিক অপসারণের কাজ শুরু করেছে।
যখন রাসায়নিক সামগ্রী একটি পিকআপ ভ্যানে তুলে নেওয়া হচ্ছিল, তখন এলাকার অনেকেই বিক্ষোভ করেন। তারা দাবি করেন, আগুনের সূত্রপাত সিলিন্ডার বিস্ফোরণের কারণে হলেও বারবার রাসায়নিককে দায়ী করা হচ্ছে।

এর আগে সকালে বাংলাদেশ আওয়ামি লিগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, \”প্রথমে চকবাজার, এরপর পর্যায়ক্রমে পুরান ঢাকা থেকে সব রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়া হবে।\” শনিবার সকালে চকবাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুরোনো ঢাকায় মজুত সব রাসায়নিক পদার্থ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুরোনো ঢাকা থেকে অবৈধ সব রাসায়নিক সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যে অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top