News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতিতে উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতিতে উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারতের ও পাকিস্তানের সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়েছে। এমনকি সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। জঙ্গি হামলার বদলা নেওয়ার পক্ষে গোটা দেশ। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারত যদি হামলা করে তবে পাল্টা যোগ্য জবাব দেবে পাকিস্তান। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। খুবই খারাপ এবং বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। আমরা চাই এগুলি বন্ধ হোক। বহু মানুষের মৃত্যু হয়েছে। ভারত বড় কোনও শক্তিশালী পদক্ষেপ নিতে চাইছে। ভারত প্রায় ৫০ জন মানুষকে হারিয়েছে (সিআরপিএফ জওয়ান)। বহু মানুষ বিষয়টি নিয়ে বলাবলি করছে। সূক্ষ্ম ভারসাম্য বজায় রয়েছে। কাশ্মীরে যা হয়েছে তার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি বিপদজনক।’পাকিস্তানের প্রসঙ্গ উত্থাপন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা পাকিস্তানকে ১.৩ বিলিয়ন ডলার দেওয়া বন্ধ করে দিয়েছি। পাকিস্তানের সঙ্গে আমাদের বৈঠকে বসাটা জরুরি। আমেরিকা থেকে বড় সুবিধে নিয়ে চলেছে পাকিস্তান। মাত্র কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের সঙ্গে আমরা ভাল সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছি।’
প্রসঙ্গত, জঙ্গি হামলার পর পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভার্ড নেশন’ তকমা কেড়ে নিয়েছে ভারত। এমনকি পাকিস্তানের পণ্যের উপর শুল্কও বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কাশ্মীরে জোর কদম চলছে জঙ্গি দমন অভিযান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top