News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনাই সত্যি হল, কংগ্রেসে যোগ দিলেন বরখাস্ত বিজেপি সাংসদ কীর্তি আজাদ
Image

জল্পনাই সত্যি হল, কংগ্রেসে যোগ দিলেন বরখাস্ত বিজেপি সাংসদ কীর্তি আজাদ

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দল-বিরোধী কাজের জন্য আগেই সাসপেন্ড করা হয়েছিল বিজেপি সাংসদ কীর্তি আজাদকে| কীর্তি আজাদকে বিজেপি থেকে সাসপেন্ড করার পর থকেই রাজনৈতিক মহলে চলছিল যে, সম্ভবত কংগ্রেসে যোগ দিতে পারেন বিদ্রোহী এই সাংসদ| এই পরিস্থিতিতে গত শুক্রবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ| আজাদ নিজেই গত সপ্তাহে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছিলেন, সোমবার, ১৮ ফেব্রুয়ারি কংগ্রেসে যোগ দেবেন তিনি| পূর্ব ঘোষণা মতো সোমবারই কংগ্রেসে যোগ দিলেন কীর্তি আজাদ| সোমবার সকালে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন কীর্তি আজাদ|


উল্লেখ্য, ২০১৪ সালে বিহারের দারভাঙ্গা লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ| দল-বিরোধী কাজকর্মের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছিল| অবশেষে সোমবার কংগ্রেসে যোগ দিলেন কীর্তি আজাদ| আসন্ন লোকসভা নির্বাচনে কীর্তি আজাদকে ভালোভাবেই কাজে লাগাতে পারে কংগ্রেস নেতৃত্ব|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top