News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় শহিদ রাজ্যের দুই জওয়ানদের পরিবারবর্গের জন্য ক্ষতিপূরণ বাড়াল ওডিশা সরকার
Image

পুলওয়ামায় শহিদ রাজ্যের দুই জওয়ানদের পরিবারবর্গের জন্য ক্ষতিপূরণ বাড়াল ওডিশা সরকার

ভুবনেশ্বর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ ওডিশার দুই সিআরপিএফ-এর জওয়ানদের পরিবারবর্গকে ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পাশাপাশি শহিদ জওয়ানদের সন্তানদের ঘোষণাও করেছেন তিনি।

এর আগে শুক্রবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শহিদ জওয়ানদের পরিবারবর্গের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। কিন্তু তাতে ক্ষোভ উগড়ে দেয় শহিদ জওয়ানদের পরিবারবর্গ। এরপরেই শনিবার আর্থিক ক্ষতিপূরণের মাত্রা বাড়িয়ে করা হল ২৫ লক্ষ টাকা। ওডিশার শহিদ সিআরপিএফ জওয়ানরা হলেন মনোজকুমার বেহরা, পি কে সাহু।

এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা ওডিশা জুড়ে শহিদ জওয়ানদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর| উরির থেকেও বড় জঙ্গি হামলায় স্তব্ধ গোটা দেশবাসী| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| যার জেরে গভীর ভাবে শোকাহত গোটা দেশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top