News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরেও শেষ টেস্ট জিতল ইংল্যান্ড
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরেও শেষ টেস্ট জিতল ইংল্যান্ড

সেন্ট লুসিয়া, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : সিরিজ হারলেও তৃতীয় তথা সিরিজের শেষ টেস্ট জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করল ইংল্যান্ড৷ সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্ট ২৩২ রানে জেতে ইংল্যান্ড৷ তবে তিন টেস্টের সিরিজ ২-১ জিতল ওয়েস্ট ইন্ডিজ৷

৪৮৫ রান তাড়া করে ২৫২ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও উজ্জ্বল ছিল রস্টন চেজের ব্যাট৷ লড়াকু সেঞ্চুরি করে বিপর্যয় আটকালেও শেষরক্ষা হয়নি৷ কারণ তাঁকে সঙ্গ দেওয়ার মত কেউ ছিলেন না৷ ১৯১ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চেজ৷ ক্যারিবিয়ান ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জোসেফের ৩৪৷ জেমস অ্যান্ডারসন ও মোয়েন আলি তিনটি করে উইকেট নেন৷

ম্যাচের সেরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওযা উড৷ আর সিরিজের সেরা ক্যারিবিয়ান পেসার কেমার রচ৷ প্রথম দু’টি টেস্টে রচের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটসম্যানরা৷ সিরিজে ১৮টি উইকেট ক্যারিবিয়ান ডানহাতি পেসারের দখলে৷ নির্বাসনের কারণে তৃতীয় টেস্ট খেলেননি ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডার৷ তাঁর পরিবর্তে সেন্ট লুসিয়ায় দলকে নেতৃত্ব দেন কার্লোস ব্রার্থওয়েট৷ তবে বুধবার ব্রিজটাউনে পাঁচ একদিনের সিরিজের প্রথম ম্যাচ থেকেই ক্যারিবিয়ানদের নেতৃত্বে ফিরছেন হোল্ডার৷ বিশ্বকাপের আগে এই সিরিজ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top