News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে ভয়াবহ আগুন দিল্লিতে : ভস্মীভূত শতাধিক ঝুপড়ি, আহত একজন মহিলা
Image

গভীর রাতে ভয়াবহ আগুন দিল্লিতে : ভস্মীভূত শতাধিক ঝুপড়ি, আহত একজন মহিলা

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): সেন্ট্রাল দিল্লির করোল বাগ অঞ্চলে অবস্থিত অর্পিত প্যালেস হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনও মুছে যায়নি দিল্লীবাসীর মন থেকে। ভয়াবহ অগ্নিকাণ্ডে অকালেই মৃত্যু হয়েছে শিশু-সহ মোট ১৭ জনের। আহতের সংখ্যা প্রায় ৩৫। এমতাবস্থায় ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে দিল্লির পশ্চিম পুরী এলাকায় অবস্থিত বস্তিতে। রাতের অন্ধাকরে দাউ দাউ করে জ্বলতে থাকে কমপক্ষে ২০০টি ঝুপড়ি। দমকলকের ২০-২৫টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও প্রায় শতাধিক ঝুপড়ি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছেন একজন মহিলা। তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিলি-র দমকল অফিসার এ কে জয়সওয়াল জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে দিল্লির পশ্চিম পুরী এলাকায় অবস্থিত বস্তিতে। রাত একটা নাগাদ দমকলে ফোন করে অবহিত করা হয়। তৎক্ষণাৎ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০-২৫টি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই ঘটনায় আহত হয়েছেন একজন মহিলা, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রায় ২০০টি ঝুপড়িতে। কি কারণে আগুনের সূত্রপাত তা, তদন্ত করে দেখা হচ্ছে। এই মুহূর্তে প্রবল ঠাণ্ডায় কাঁপছে দিল্লি। এমতাবস্থায় শতাধিক ঝুপড়ি পুড়ে যাওয়ায় ঠাণ্ডার মধ্যেই আশ্রয়হীন হয়ে পড়লেন প্রচুর অসহায় মানুষ।

শুধু দিল্লি নয়, মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে উত্তর প্রদেশের বাহরাইচে। বাহরাইচের কোতোয়ালি দেহাত থানা এলাকায় বস্তিতে আগুন লাগে। দমকল কর্মীদের বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top