News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে ভারী তুষারপাতের আশঙ্কা, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুল্লু ও শিমলায় স্কুল বন্ধের নির্দেশ
Image

হিমাচলে ভারী তুষারপাতের আশঙ্কা, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুল্লু ও শিমলায় স্কুল বন্ধের নির্দেশ

শিমলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ভারী তুষারপাতের জেরে এমনিতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রবল ঠাণ্ডার কামড়ের পাশাপাশি শিমলার কোনও কোনও জায়গা পুরু বরফের আচ্ছাদনে ঢেকে গিয়েছে। পিছিয়ে নিয়ে মানালিও। এই মুহূর্তে হিমাচল প্রদেশের শীতলতম স্থান লাহাউল এবং স্পিতি জেলা। লাহাউল এবং স্পিতি জেলায় গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট সমস্ত কিছু ঢেকে গিয়েছে পুরু বরফে। এমতাবস্থায় আবারও ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হল হিমাচল প্রদেশে। শিমলার আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে কুল্লু ও শিমলায়। ভারী তুষারপাতের আশঙ্কায় সতর্ক করা হয়েছে প্রশাসনকেও।


প্রশাসন সূত্রের খবর, ভারী তুষারপাতের আশঙ্কায় সোমবার এবং মঙ্গলবার কুল্লু ও শিমলায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় স্কুল খুলবে আগামী ১৩ ফেব্রুয়ারি, বুধবার। প্রসঙ্গত, শুধু হিমাচল প্রদেশ নয়, এই মুহূর্তে প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরও। ভারী তুষারপাতের জেরে গত কয়েকদিন ধরেই অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। ঠাণ্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top