News Flash

  • Home
  • Uncategorized
  • পুষ্টিকর খাবার শিশুদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর কেন্দ্র : প্রধানমন্ত্রী
Image

পুষ্টিকর খাবার শিশুদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর কেন্দ্র : প্রধানমন্ত্রী

বৃন্দাবন, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গুণগত ভাবে পুষ্টিকর খাবার শিশুদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সোমবার বৃন্দাবনে স্বেচ্ছাসেবী সংস্থ অক্ষয় পাত্রের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন প্রধানমন্ত্রী বলেন, মা ও শিশু যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, তা নিশ্চিত করার জন্য বিগত পাঁচ বছর ধরে কাজ করে গিয়েছে কেন্দ্র। শৈশব রোগ মুক্ত করার জন্য একাধিক টিকাকরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে শিশুদের গুণগত খাবার দেওয়াটা প্রয়োজন। টিকাকরণের পাশাপাশি স্বচ্ছ পরিবেশেও শিশুদের সুস্বাস্থ্যের জন্য একান্ত দরকার।স্বেচ্ছাসেবী সংস্থ অক্ষয় পাত্রের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ২০০০ সালে ১৫০০ স্কুল পড়ুয়াকে মিড ডে মিল দিয়ে পথ চলা শুরু করে সংস্থাটি।

এখন দেশের ১২টি রাজ্যের ১৪৭০২ স্কুলের ১.৭৬ মিলিয়ন পড়ুয়াকে মিড ডে মিলের আওতায় আনা হয়েছে। অটলবিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই সংস্থাটি কাজ শুরু করেছে। প্রতিদিন দেশের শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানাই। এদিন প্রধানমন্ত্রী নিজের হাতে স্কুল পড়ুয়াদের হাতে খাবার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশের মতো জনবহুল রাজ্যে এক কোটি ৭৭ লক্ষ স্কুল পড়ুয়াদের মুখে মিড মিলের খাবার তুলে দিয়ে অসাধারণ ও প্রশংসনীয় কাজ করে চলেছে অক্ষয় পাত্র। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top