News Flash

  • Home
  • Uncategorized
  • দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে সমর্পণ দিবস পালন বিজেপির
Image

দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে সমর্পণ দিবস পালন বিজেপির

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সমর্পণ দিবস পালন করল বিজেপি।
সমর্পণ দিবস উপলক্ষ্যে রাজধানী দিল্লিতে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, আদর্শের প্রতি দায়বদ্ধ ও সাংগঠনিক ভাবে শক্তিশালী রাজনৈতিক দলের স্বপ্ন দেখেছিলেন দীনদয়াল উপাধ্যায়। যে কোনও উপায়ে ভোটে জেতা দল তিনি চাননি। রাজনীতিতে আর্থিক স্বচ্ছতা প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘দলীয় কর্মীদের থেকে আর্থিক সাহা্য্য নিয়েই চলবে দল। কালো টাকার কারবারি, বিল্ডার্সদের থেকে কোনও রকম চাঁদা নেওয়া হবে না।

দলীয় কর্মীদের আর্থিক সাহায্য নিয়েই দল চলবে। দীনদয়াল উপাধ্যায় এমন এক দলের স্বপ্ন দেখেছিলেন যেখানে নেতারা নয় কর্মীরাই হবেন শেষ কথা।’অমিত শাহ আরও বলেন, আমাদের নীতি ধার্মিক হতে হবে। তা না হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনো যাবে না। দলকে পবিত্র রাখতে হবে। কালো টাকার কারবারিদের সাহায্যে যদি দল চলে তবে তারা নিজেদের পথে আমাদের দলকে চালাবে। বিজেপি এমন একটি দল যা কোনও শিল্পপতিদের টাকায় চলে না। দলীয় কর্মীদের চাঁদায় দল চলছে।
প্রসঙ্গত, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রয়াণবার্ষিকীকে প্রত্যেক নেতাকর্মীরা ১০০০ টাকা করে চাঁদা দলীয় তহবিলে দান করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটবার্তায় জানিয়েছেন, সততাকে পথেই চলেছেন দীনদয়ালজি। আজকের এই পূণ্য তিথিতে সমর্পণ দিবসের আন্দোলন শুরু করেছি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top