News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘষে তীব্র উত্তেজনা অসম-ত্রিপুরা সীমান্তে
Image

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘষে তীব্র উত্তেজনা অসম-ত্রিপুরা সীমান্তে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ ফেব্রুয়ারী৷৷ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আসামের আসাম ত্রিপুরা সীমান্ত কাঠালতলীতে৷ আহত ত্রিপুরার ক্রিকেটাররা৷ ঘটনার বিবরণে প্রকাশ ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া রহমানি মোবাইল শপ কে পি এল ক্রিকেট টুর্নামেন্ট লিগ শুরু হয়৷ এই খেলায় মোট নয়টি টিম অংশগ্রহণ করে তারমধ্যে ত্রিপুরার কলাছড়া ব্রাদার্সও ছিল৷ বুধবার ছিল কালাছড়া বাদার্স এর খেলা৷ ১৫ ওভারের এই খেলায় কালাছড়ার মুখোমুখি হয় স্থানীয় কাঠালতলির একটি টিম৷ ম্যাচের শুরু থেকেই স্থানীয় টিমের পক্ষে দর্শক সহ কমিটির লোকজনরা পক্ষপাতিত্ব করতে থাকে৷

খেলার মধ্যেখানে হঠাৎ করে সংঘর্ষ বেধে যায় এবং কালাছড়া টিমের খেলোয়াড় সহ বাকি সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ৷ রাজ্যের কালাছড়া ব্রাদার্সের ফয়েজ আলি, আবদুল ওয়াহিদ, ইমরান হোসেন, ইমরান আলী ও কবির উদ্দিন কে মারধর করা হয়৷ কালাছড়া দলের সদস্যরা কোনমতে প্রাণ বাঁচিয়ে ত্রিপুরাতে প্রবেশ করে কদমতলা থানায় এসে উঠে৷ এবং কমিটির নামে মামলা লিপিবদ্ধ করে৷ কাঠালতলী নব নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ সেই ঘটনার মূল কান্ডারী স্থানীয় এবং দর্শকদের সেই উসকে দিয়েছে৷ এই ঘটনায় আসাম ত্রিপুরা সীমান্তে উত্তপ্ততা বিরাজ করছে৷ কদমতলা থানার পুলিশ একটি মামলা নিয়ে অসমের করিমগঞ্জ জেলা বাজারিছড়া থানার সাথে যোগাযোগ করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top