News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অমিত শাহের বিকৃত–ভুয়ো ভিডিওর সঙ্গে যুক্ত অভিযোগে আসাম পুলিশের হাতে গ্রেফতার এক
Image

অমিত শাহের বিকৃত–ভুয়ো ভিডিওর সঙ্গে যুক্ত অভিযোগে আসাম পুলিশের হাতে গ্রেফতার এক

গুয়াহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতা অমিত শাহের নামে বিকৃত ভুয়ো ভিডিও তৈরি করার সঙ্গে যুক্ত অভিযোগে আজ সোমবার (২৯ এপ্রিল) আসাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একজন। ধৃতকে জনৈক রিতম সিং বলে শনাক্ত করেছে পুলিশ।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আজ ২৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিকৃত ভিডিও শেয়ার করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসকে তীব্ৰ কটাক্ষ করেছেন। রিজিজু একটি স্প্লিট-স্ক্রিন ভিডিও পোস্ট করেছেন যা নকল এবং আসল সংস্করণের মধ্যে পার্থক্য দেখিয়েছে। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এটা কংগ্রেস পার্টির জন্য লজ্জা। একটি জাল এবং বিকৃতভাবে সম্পাদিত ভিডিও ভাইরাল করার জন্য আমি কংগ্রেসের তীব্র নিন্দা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বক্তব্যকে টুইস্টেড করা হয়েছে।’

কিরেন রিজিজু আরও লিখেছেন, ‘জনগণকে বিভ্রান্ত করা গণতন্ত্রের ক্ষতিসাধনের নামান্তর। দায়িত্বজ্ঞানহীন এই আচরণে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি জোরের সঙ্গে বলেছেন, শাহের বক্তব্য বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। এতে গণতন্ত্র দুর্বল হয়, শান্তি বিঘ্নিত করার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন কিরেন রিজিজু।

প্ৰসঙ্গত, অতি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের এফআইআর-এর ভিত্তিতে দিল্লি পুলিশের বিশেষ সেল ভুয়ো ভিডিওগুলি প্রচারের বিরুদ্ধে আইপিসি এবং আইটি আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা রুজু করে তদন্ত-অভিযান চালিয়েছে। দেশব্যাপী অভিযান চালিয়ে এই মামলার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top