News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোটের লক্ষ্যে পাঁচ রাজ্যের সিইওদের সাথে ভিডিও কনফারেন্স কমিশনের
Image

লোকসভা ভোটের লক্ষ্যে পাঁচ রাজ্যের সিইওদের সাথে ভিডিও কনফারেন্স কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ লোকসভা নির্বাচন বিভিন্ন রাজ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচন কমিশন ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে সফর করেছে৷ সেই মোতাবেক পূর্বোত্তরের রাজ্যগুলিতেও নির্বাচনী প্রস্তুতি খোজখবর নেওয়া শুরু করেছে কমিশন৷ সোমবার সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈন পূর্বোত্তরের পাঁচটি রাজ্যে নির্বাচনী আধিকারীক, জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে খোজ নিয়েছেন৷


এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনীকান্ত জানিয়েছেন, রুটিন মাফিক কাজকর্ম অনেক আগেই শুরু হয়ে গিয়েছে৷ লোকসভা নির্বাচনের লক্ষ্যে মাস্টার ট্রেনিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে৷ নির্বাচনের সাথে যুক্ত সিনিয়র অফিসারদের তিনদিনের কোর্স করানো হচ্ছে৷ এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট আধিকারীকদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আরো দক্ষ করে তোলার জন্য ওই বিষেশ কোর্সের সাথে যুক্ত করা হয়েছে৷


তিনি আরো জানিয়েছেন, পূর্বোত্তরের পাঁচ রাজ্যের নির্বাচন সংক্রান্ত বিষয়ে খোজ নিচ্ছে কমিশন৷ সোমবার ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং সিকিমের মুখ্য নির্বাচনী আধিকারীক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারীক, সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্ট পদস্থ আধিকারীকদের সাথে ভিডিও কনফারেন্সংয়ে বৈঠক করেন সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ ভোটার তালিকা, ভোট কেন্দ্র, ইভিএম, ভিভিপ্যাট এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েই ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আগাম প্রস্তুতির অঙ্গ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি শ্রীরাম তরণিকান্ত’র৷ তাঁর কথায়, রাজ্য নির্বাচনের জন্য সবরকম ভাবে প্রস্তুত৷ খুঁটিনাটি কিছু বিষয়, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই সুরাহা হয়ে যাবে৷ তাছাড়া, ভোট কর্মীদের নিয়েও সহকারী নির্বাচন কমিশনার পাঁচ রাজ্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top