News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই-এর মুখোমুখি হতে হবে রাজীব কুমারকে, নৈতিক জয় আখ্যা দিলেন রবিশঙ্কর প্রসাদ
Image

সিবিআই-এর মুখোমুখি হতে হবে রাজীব কুমারকে, নৈতিক জয় আখ্যা দিলেন রবিশঙ্কর প্রসাদ

কলকাতা ও নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতা অথবা দিল্লি নয়, মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই জেরার মুখোমুখি হতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| সিবিআই ঠিক করবে জেরার তারিখ| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘এটা আমাদের নৈতিক জয়| এটা দেশের মানুষের জয়, বিচারব্যবস্থার প্রতি আস্থার জয়|’ তবে, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মতে, ‘সিবিআই-এরও নৈতিক জয়|’ সিবিআই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘ষড়যন্ত্রের পাশাপাশি অর্থ তছরুপের বিষয়টিও তদন্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| এই তদন্ত ন্যায্যভাবে সম্পন্ন করা আবশ্যক| এই বিষয়টিকে নিয়ে রাজনীতি করা উচিত নয়| এটা সিবিআই-এর নৈতিক জয়|’এরপরই ধর্নায় বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তাঁদের টাকা লুট করা হয়েছে| তদন্ত করা কি আমাদের নৈতিক দায়িত্ব নয়? এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীরব? অন্যান্য রাজনৈতিক দলগুলিও কেন নীরব?’
প্রসঙ্গত, কলকাতা অথবা দিল্লি নয়, মেঘালয়ের রাজধানী শিলংয়ে জেরা করা হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| গত কয়েকদিনের নাটকের পর স্বাভাবিকভাবেই কলকাতায় জেরা করতে রাজি হয়নি সিবিআই| সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় ঠিক হয় কলকাতা ও দিল্লির পরিবর্তে তৃতীয় কোনও জায়গায় রেকর্ড করা হবে রাজীব কুমারের বয়ান| তখন স্থির হয় রাজীবের বয়ান রেকর্ড করা হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top