News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরীকালীন পরিস্থিতির থেকেও ভয়ানক, সিবিআই হানা প্রসঙ্গে তোপ দাগলেন দেবেগৌড়া
Image

জরুরীকালীন পরিস্থিতির থেকেও ভয়ানক, সিবিআই হানা প্রসঙ্গে তোপ দাগলেন দেবেগৌড়া

বেঙ্গালুরু ও কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): সারদা চিটফাণ্ড মামলায় রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে আচমকা হানা দেয় সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| কিন্তু, সিবিআই অফিসারদের কমিশনারের বাড়িতে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ| এখানেই শেষ নয়, সিবিআই অফিসারদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি করার পর আটক করে তাঁদের থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ| সিবিআই-এর প্রধান দু’টি দফতরও ঘিরে ফেলে পুলিশ| এই ঘটনার প্রেক্ষিতে সিবিআই নয়, কলকাতা পুলিশের পাশে দাঁড়ালেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (সেক্যুলার) নেতা এইচ ডি দেবেগৌড়া| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেগৌড়া বলেছেন, ‘রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে গিয়েছিল সিবিআই| এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে| জরুরীকালীন পরিস্থিতির থেকেও ভয়ানক|’


এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া বলেছেন, ‘রবিবার রাতে পশ্চিমবঙ্গের ঘটনা প্রকাশ্যে আসার পর মনে হচ্ছে, প্রধানমন্ত্রীই সিবিআই-এর অপব্যবহার করেছেন| এভাবে তাঁর কোনও উপকার হবে না|’ উল্লেখ্য, বহু দিন ধরে নোটিশ পাঠিয়ে জানালেও সিবিআই-কে এড়িয়ে যাচ্ছিলেন রাজীব কুমার| কার্যত বাধ্য হয়েই রবিবার সন্ধ্যায় সিবিআই অফিসারদের তিনটি গাড়ি ঘিরে ফেলে রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়ি| এরপর কলকাতা পুলিশের বিরাট বাহিনী পৌঁছয় রাজীব কুমারের বাড়ির সামনে| ধস্তাধস্তি করে পুলিশ গাড়িতে তুলতে থাকে সিবিআই অফিসারদের| নিয়ে আসা হয় সেক্সপিয়র থানায়| দীর্ঘক্ষণ আটক করার পর সিবিআই অফিসারদের অবশ্য ছেড়ে দেওয়া হয়| প্রসঙ্গত, সিবিআই অভিযানের বিরুদ্ধে রবিবার রাত থেকেই ধর্মতলায় ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রবিবার সারারাতই মঞ্চে বসেছিলেন তিনি| সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ দলের অন্যান্য কয়েকজন নেতাও| সোমবার সকালে সাময়িক বিরতির পর ফের ধর্না মঞ্চে বসে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top