News Flash

  • Home
  • Uncategorized
  • এই বাজেটে ভারতবর্ষের গরিব, কৃষক ও মধ্যবিত্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে : মুখ্যমন্ত্রী
Image

এই বাজেটে ভারতবর্ষের গরিব, কৃষক ও মধ্যবিত্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷শুক্রবার কেন্দ্রীয় সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে তাকে ঐতিহাসিক ও জনমুখী বাজেট বলে আরও একবার জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর নির্বাচনি এলাকা সফরে গিয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে বলেন, এই বাজেটে ভারতের কৃষকরা খুবই উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে ভারতবর্ষের গরিব, কৃষক ও মধ্যবিত্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে যে সকল প্রকল্প হাতে নিয়েছেন তার ৮০ শতাংশ প্রকল্প রেখেছেন মহিলাদের জন্য।

মুখ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে এমজিএনরেগা খাতে ৬০ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের জন্য গতবারের চাইতে ২১ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এতে উত্তর পূর্বাঞ্চলকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের সাথে আজ উত্তর-পূর্বাঞ্চলের দূরত্ব কমে গেছে। দিনের পর দিন উন্নয়ন হচ্ছে। কেন্দ্রে ও আমাদের রাজ্যে একই সরকার থাকায় উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top