News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
Image

ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনতাই, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে ৪৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার রাতে। তবে পুলিশ রবিবার রাত পর্যন্ত ঘটনার কিনারা করতে পারেনি।জানা গেছে, বাগমা ফাঁড়ির অন্তর্গত আঠারোভোলা এলাকায় বন্ধন ব্যাঙ্কের ম্যানেজার ৪৩ হাজার টাকা নিয়ে তাঁর কর্মস্থল থেকে ফেরার সময় আচমকা একদল যুবক ব্যাঙ্ক ম্যানেজারের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে তাঁর কাছ থেকে জোরপূর্বক টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, ছিনতাইকারীদের সবার মুখ বাঁধা ছিল।

ঘটনাটি জানাজানি হতেই আঠারোভোলা-সহ বাগমা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে বাগমা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত পুলিশ ছিনতাইবাজদের কোনও খোঁজ পায়নি। তবে পুলিশের তরফ জানানো হয়েছে, অতিসত্বর তাঁরা ছিনতাইবাজদের গ্রেফতার করবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top