News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় আসন সমঝোতায় যাচ্ছে কংগ্রেস-সিপিএম
Image

ত্রিপুরায় আসন সমঝোতায় যাচ্ছে কংগ্রেস-সিপিএম

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷

নয়াদিল্লী, ৩ ফেব্রুয়ারী৷৷ বিজেপি-কে ঠেকাতে ত্রিপুরাতেও সিপিএম কংগ্রেস জোট গড়তে পারে৷ দুই দলের শীর্ষস্তরে এই সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে গেছে৷ এখনই ঘোষণা না দিলেও সময়মতোই আনুষ্ঠানিক ঘোষণা দেবে৷ আর এই ঘোষণা ত্রিপুরার রাজনীতিতে নয়া ইতিহাস হয়ে থাকবে৷ লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতাও বাড়ছে৷ রাজ্যের যে পরিস্থিতি তাতে সিপিএম ও কংগ্রেস পৃথক ভাবে দাঁড়ালে বিজেপি অনায়াসে জয়ের তিলক পরবে৷ সিপিএম নেতৃত্বও দেখেছে এই মুহুর্তে কংগ্রেসের হাত না ধরিলে আরও বেশী সর্বনাশ হবে৷ ত্রিপুরায় এতকাল সিপিএম বিরোধীতার মধ্য দিয়ে কংগ্রেস রাজনীতি এগিয়েছে৷ কিন্তু পরিস্থিতি বদল হয়েছে৷ বিজেপি আটকাতে কংগ্রেস-সিপিএম কাছাকাছি আসার তাগিদ বাড়িয়েছে৷

ত্রিপুরায় পরিস্থিতি এমন যে, সিপিএম সহজে মাথা তুলে দাঁড়াতে পারবে না৷ এবারের লোকসভা নির্বাচনে দুইটি আসনে কংগ্রেস-সিপিএম সমঝোতা হতে চলেছে৷ শুধু ত্রিপুরায় নয় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও এই সমঝোতা হতে চলেছে৷ জানা গেছে, দুই দলের শীর্ষ নেতারা আসন সমঝোতার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন৷

এই সূত্রটি জানাচ্ছে যে, পূর্ব ত্রিপুরা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেবে সিপিএম৷ অন্যদিকে, পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস প্রার্থী দেবে না৷ পূর্ব ত্রিপুরা আসনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নাম প্রায় পাকা হয়ে গেছে৷ বর্তমান পিসিসিও তাতে অনুমোদন দিয়ে দিয়েছে৷ সূত্রে জানা গেছে বিজেপির বিক্ষুব্ধ একটা অংশও প্রদ্যুৎ কিশোরকে সাহায্য করবেন বলে কথাও নাকি দিয়েছেন৷ এর জন্য মিটিং বৈঠকও হয়ে গেছে তলে তলে৷

এদিকে, ত্রিপুরার দুটি আসনে জয় ছিনিয়ে নিতে মরিয়া বিজেপিও৷ ৯ই ফেব্রুয়ারী সরকারী কর্মসূচীতে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন৷ এর আগে এক দফা ঘুরে গেছেন দলের সভাপতি অমিত শাহ৷ বিজেপি রাজ্য নেতারাও অনেক বেশী আশাবাদী যে দুইটি আসনেই এবার বিজেপি জয় নিতে পারবে৷ আর এজন্য শংকিত সিপিএম৷ রাজনীতির হিসেবে দেখা যায় সিপিএম এখন বন্ধু ছাড়া চলতে পারবে না৷ ত্রিপুরায় ১৯৭৮ সালে দলছুট কংগ্রেসীদের কারণেই সিপিএম প্রথম সরকার গঠন করে৷ এবার খোদ কংগ্রেসের মদতে বিজেপিকে কাত করতে সিপিএম প্রস্তুত হয়েছে৷ এটাই রাজনীতির নয়া খেলা হিসেবে বিবেচিত৷

এদিকে, প্রদেশ কংগ্রেসেও ব্যাপক পরিবর্তন হতে চলেছে৷ সভাপতি রাহুল গান্ধী প্রদেশ কমিটিকে ঢেলে সাজাতে চাইছেন৷ বর্তমান প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহাকে সর্বভারতীয় স্তরে বড় দায়িত্ব দিয়ে নিয়ে যাওয়া হবে৷ অন্যদিকে নতুন প্রদেশ সভাপতি পদে বৃত হতে চলেছেন গোপাল রায়৷ ইতিপূর্বেও তিনি প্রদেশ সভাপতির দায়িত্ব সামলেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top