News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় নাবালিক-সহ সাত রোহিঙ্গা আটক ধর্মনগর রেলস্টেশনে, উদ্ধার বহু পরিমাণে নেশার ট্যাবলেট
Image

ছয় নাবালিক-সহ সাত রোহিঙ্গা আটক ধর্মনগর রেলস্টেশনে, উদ্ধার বহু পরিমাণে নেশার ট্যাবলেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷‌উত্তর ত্রিপুরায় আবারও রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। তবে এবার সকলেই নাবানিকা। ধরা পড়েছে ছয় নাবা‌লিকা এবং এক নাবালক র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। আর‌পিএফেকর প্রাথ‌মিক তদ‌ন্তে ধরা প‌ড়ে‌ছে, এদের‌ কোনও এক দালাল চক্র কলকাতা নতুবা শিলচ‌রের নি‌ষিদ্ধপ‌ল্লি‌তে বি‌ক্রি কর‌তে তৎপর ছিল। এমন‌-কি রো‌হিঙ্গারা রেল পু‌লি‌শের হা‌তে ধরা পড়ার পর দালাল চ‌ক্রের চাঁই অবস্থা বেগ‌তিক দে‌খে গা ঢাকা দি‌য়ে‌ছে ব‌লেও খবর পাওয়া গে‌ছে। জানা গেছে, রবিবার সকালে আগরাতলা থে‌কে কাঞ্চনজঙ্ঘা এক্স‌প্রে‌স ধর্মনগর রেল স্টেশনে এসে দাঁড়া‌লে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ট্রেনে তল্লা‌শি চালান।

তখন ওই যাত্রীবা‌হী ট্রে‌নে রেল জওয়ান‌দের রু‌টিন তল্লা‌শির সময় সাত রো‌হিঙ্গা নাবালিক ও নাবালিকা ধরা প‌ড়ে। তা‌দের কাছ থে‌কে বিপুল প‌রিমাণের বাংলা‌দেশি নেশা জা‌তীয় ট্যাব‌লেট ও কিছু আপ‌ত্তিকর কাগজপত্রও বাজেয়াপ্ত ক‌রে‌ছে আর‌পিএফ। বর্তমানে আটক রোহিঙ্গাদের ধর্মনগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।ধৃত‌রা নিজস্ব ভাষায় কথা বলায় তাদের ভাষা বুঝ‌তে না পে‌রে বিপা‌কে প‌ড়ে‌ছে ত্রিপুরা পু‌লিশ। এই খবর লেখা পর্যন্ত তাদের কাছ থেকে তেমন গুরুত্বপূর্ণ কোনও তথ্যও পু‌লিশ আদায় কর‌তে সক্ষম হয়‌নি ব‌লে জানা গে‌ছে।প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২১ জানুয়া‌রি আগরতলা থে‌কে নৈশ বাসযো‌গে গুয়া‌হা‌টি যাবার প‌থে অস‌মের করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানা‌ধীন চোরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পোস্টে ধরা প‌ড়ে‌ছিল ৩০ রো‌হিঙ্গা। ওরা জ‌নৈক রাজু নামক এক কলকাতার দালা‌লের খপ্প‌ড়ে প‌ড়েছিল ব‌লে পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ ছিল।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top