News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম ত্রিপুরার ট্যাবলু
Image

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম ত্রিপুরার ট্যাবলু

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৮ জানুয়ারী৷৷ ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরার ট্যাবলু৷ স্বাধীনতার পর এই প্রথম ত্রিপুরা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম স্থান অর্জন করতে পেরেছে৷ ১৬টি রাজ্য এবং ৬টি সরকারী দপ্তরের ট্যাবলু দিল্লির রাজপথে প্রদর্শিত হয়েছে৷ সবাইকে পেছনে ফেলে দিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে ত্রিপুরা৷ সোমবার নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ত্রিপুরা সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের হাতে ট্রফি তুলে দেন৷

মহাত্মা গান্ধী এবং পর্যটনকে ভিত্তি করেই এবার প্রজাতন্ত্র দিবসের ট্যাবলুর থিম নেওয়া হয়েছিল৷ ডিজাইনার বাপ্পাদিত্য চক্রবর্তী ত্রিপুরার ট্যাবলু সাজিয়ে তুলার মূল কারিগর ছিলেন৷ তাছাড়া, এই ট্যাবলু ত্রিপুরার ৬ জন মেয়ে এবং ৪ জন ছেলে অংশ দিয়েছিলেন৷

২৬ জানুয়ারী ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির রাজপথে মোট ২২টি ট্যাবলু প্রদর্শিত হয়েছে৷ ত্রিপুরা সহ দেশের মোট ১৬টি রাজ্য এই প্যারেডে অংশ নিয়েছিল৷ তাছাড়া কেন্দ্রীয় সরকারের ৬টি মন্ত্রকও ট্যাবলু সাজিয়ে অংশ নিয়েছিল৷ ওইদিনই প্যারেড শেষে দিল্লিতে অনেকেই ত্রিপুরার ট্যাবলুর প্রশংসা করেছেন৷ সোমবার প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী ট্যাবলুগুলির মধ্যে শিরোপা দখলের তালিকা ঘোষণা করা হয়৷ তাতে ত্রিপুরা অন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলুকে ছাপিয়ে প্রথম স্থান অর্জন করে৷ এদিন প্রতিরক্ষা মন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়ার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের সহ-অধিকর্তা ভাস্কর দাসগুপ্ত, আইসি অশোক দেববর্মা এবং ডিজাইনার বাপ্পাদিত্য চক্রবর্তী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top