News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় একদিনের ম্যাচে ২৪৩ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস
Image

তৃতীয় একদিনের ম্যাচে ২৪৩ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস

মাউন্ট মাউনগানুই, ২৮ জানুয়ারি (হি.স.) : ভারতীয় বোলারদের দাপটে বে ওভালের সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ২৪৩ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। চলতি সিরিজের নিজের অনবদ্য ফর্ম বজায় রেখে এদিনও কিউইদের বিরুদ্ধে তিনটি উইকেট নেন মহম্মদ সামি।

সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। মহম্মদ সামির বোলিংয়ের দাপটে শুরুতেই রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ৭ রানে আউট হন কিউই অধিনায়ক কোলীন মুনরো। ভুবনেশ্বর কুমার বলে দীনেশ কার্তিকের হাতে সহজ ক্যাচ দিয়ে ১৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান মার্টিন গাপটিল।২৬ রানে ২ উইকেট পড়ে গিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। মনে করা হচ্ছিল অধিনায়ক কেন উইলিয়ামসন রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। কিন্তু চাহালের বলে দুরন্ত ক্যাচ ধরে কিউই অধিনায়ককে ব্যক্তিগত ২৮ রানে ফেরান কেন উইলিয়ামসন।

এমন পরিস্থিতিতে টম ল্যাথামকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বহু যুদ্ধের সৈনিক রস টেইলর। ১১৯ রানের এই পার্টনারশিপ নিউজিল্যান্ডকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যায়। লাথামকে আউট করে এই জুটিকে ভাঙেন চাহাল। ৫১ রানে আউট হন লাথাম এবং পরে ৯৩ রানে আউট হন রস টেইলর। ১০৬ বলের ইনিংসে ৯টি বাউন্ডরি মারেন টেইলর। হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, চাহাল দুইটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬৮ রান ব্যাট করছে ভারত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top