News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বতী ত্রিপুরার সাংসৃকতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ, পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে বললেন রাজ্যপাল
Image

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বতী ত্রিপুরার সাংসৃকতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ, পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে বললেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি ৷৷ পার্বতী ছোট্ট রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর৷ এর সাংসৃকতিক ঐতিহ্য ও খুবই সমৃদ্ধ৷ এই রাজ্যের যত প্রশংসা করা যায় ততই কম৷ আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যপাল প্রফেসর কপ্তান সিং সোলাঙ্কি একথা বলেন৷ সবদিক দিয়ে একটি সমৃদ্ধশালী রাজ্য গঠন করার জন্য সবাই এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করে রাজ্যপাল আজকের দিনটির জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেন, আজ হচ্ছে সবার জন্য খুশির দিন৷


নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সমগ্র রাজ্য পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়েছে৷ মূল অনুষ্ঠানটি হয় সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাবাসীর জন্যি আজ একটি ঐতিহাসিক দিন৷ তবে মনে রাখতে হবে পূর্ণরাজ্য দিবস শুধু একটি প্রতীকি দিবস নয়৷ ত্রিপুরাকে নানা বিষয়ে স্বনির্ভর করে তোলা এবং সব বিষয়ে পূর্ণতা আনার মানসিকতার শপথ আজকের দিনে সবাইকে নিতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নায়াদিল্লিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের জন্য উন্নয়নের দুয়ার খুলে যায়৷ এর আগে কেন্দ্রের কোনও সরকারই এই অঞ্চলের উন্নয়নের জন্য সঠিক মানসিকতা নিয়ে কাজ করেনি তা বিভিন্ন পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরাকে নিজের পায়ে দাড় করানোর জন্য কাজ করছে৷ কোনও রাজ্যকে স্বনির্ভর করে তুলতে প্রথমেই তার জন্য মানসিকতা এবং সেই পরিবেশ গড়ে তুলতে হবে৷ তিনি বলেন, ২০১৪ সালের আগে ত্রিপুরায় রেলের যে পরিষেবা ছিলো নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়ার পর তার চিত্র আমূল পাল্টে যায়৷ রাজধানী এক্সপ্রেস সহ একের পর এক রেল ত্রিপুরার মানচিত্রে যুক্ত হয়েছে৷

আখাউড়া দিয়ে বাংলাদেশের সহেগ যোগাযোগের কাজও শুরু হয়ে গেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, গত গত বছরের মার্চ মাসে নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনতার দরবারের আয়োজন করা হচ্ছে৷ এর আগে রাজ্যবাসী কখনও দেখেননি যে জনতা সচিবালয়ে যাচ্ছে এবং মুখ্যসচিব থেকে রাজ্য প্রশাসনের জন্য পদস্থ আধিকারিকরা তাদের কথা শুনছেন৷ জাতি, ধর্ম, বর্ণ দলমত নির্বিশেষে সব অংশের মানুষ সেখানে যাচ্ছেন সমাজের একেবারে অন্তিম ব্যক্তিটির কথাও মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি শুনছেন৷ এরই নাম গভর্নেন্স৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ভ্রষ্টাচারমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের সর্বত্র ডিজিটালাইজেশন করা হচ্ছে৷ সব জায়গায় স্বচ্ছতা আনার লক্ষ্যে স্বচ্ছ নিয়োগনীতি প্রণয়ন করা হয়েছে৷ বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর টেটের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তারা কেউ বলতে পারবেন না যে কোনও রাজনৈতিক ব্যক্তি তাদের চাকরির জন্য সুপারিশ করেছেন৷

এটাই হচ্ছে স্বচ্ছতা৷ মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটালাইজেশন করা রকথা ২০১৪ সাল থেকেই বলে আসছেন৷ কিন্তু এতদিন কেন এই কাজটি করা যায়নি সেই প্রশ্ণ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জলপথে ত্রিপুরায় ছোট জাহাজ আসবে তা এতদিন এই ছোট্ট রাজ্যের কেউ কল্পনাও করতে পারেননি৷ কিন্তু এখন এই বিষয়টিই বাস্তবে রূপ পাচ্ছে৷ এর জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সহয়তা করছে৷ সংশ্লিষ্ট মন্ত্রকের সহায়তায় খুব কম সময়ের মধ্যে সোনামুড়ায় নতুন জেটি তৈরি করা হবে এবং এক বছরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি বাস্তবে রূপ পেলে পণ্য পরিবহনের জন্য ত্রিপুরাকে শুধু জাতীয় সড়কের উপর নির্ভর করে থাকতে হবে না৷ জলপথে জাহাজ সোনামুড়ায় এসে গেল শুধু ত্রিপুরা নয় নিম্ন আসাম, মিজোরামও এতে লাভবান হবে৷ মনে রাখতে হবে নৌপথে পণ্য পরিবহণ খাতে ব্যয় হচ্ছে সবচেয়ে কম৷ ত্রিপুরা হয়ে উঠবে লজিস্টিক হাব৷ তিনি বলেন, এই বিষয়গুলি এতদিন হয়নি কারণ সমস্যা ছিলো মানসিকতার মধ্যে৷

Releated Posts

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top