News Flash

  • Home
  • Uncategorized
  • লুকোচুরি শেষ, মধ্যপ্রদেশে বিজেপি নেতা খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত
Image

লুকোচুরি শেষ, মধ্যপ্রদেশে বিজেপি নেতা খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত

মান্দসৌর (মধ্যপ্রদেশ), ১৮ জানুয়ারি (হি.স.): গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় দুষ্কৃতীর গুলিতে খুন হন প্রবীণ বিজেপি নেতা তথা মান্দসৌর পৌর নিগমের প্রেসিডেন্ট প্রহ্লাদ বন্ধওয়ার| বিজেপি নেতার মৃত্যুর পর থেকেই ফেরার ছিল অন্যতম অভিযুক্ত মণীশ বৈরাগী| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে| রাজস্থানের প্রতাপগড় থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্ত মণীশ বৈরাগীকে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি নেতা খুনের পর থেকেই পলাতক ছিল মণীশ বৈরাগী| রাজস্থানের প্রতাপগড় থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মণীশ বৈরাগীকে| সূত্রের খবর, ধৃত মণীশ বৈরাগীও একজন বিজেপি কর্মী|
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ মান্দসৌরের অত্যন্ত ব্যস্ততম এলাকায় দুষ্কৃতীর গুলিতে খুন প্রবীণ বিজেপি নেতা তথা মান্দসৌর পৌর নিগমের প্রেসিডেন্ট প্রহ্লাদ বন্ধওয়ার|

হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি, ঘটনাস্থলে লুটিয়ে পড়লে সেখানেই তাঁর মৃত্যু হয়| পুলিশ সুপার (শহর) জানান, সন্ধ্যা তখন সাতটা হবে, মান্দসৌরের নাই আবাদি এলাকায়, জেলা কোঅপারেটিভ ব্যাঙ্কের বাইরে দাঁড়িয়েছিলেন প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ বন্ধওয়ার| তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী| পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত মণীশ বৈরাগী| ধৃতের বিরুদ্ধে খুন এবং অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top