News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ ফেব্রুয়ারি শচিন দেববর্মন স্মৃতি সঙ্গীত মহাবিদ্যালয়ে রাজ্যভিতিক যুব সংসদ
Image

৫ ফেব্রুয়ারি শচিন দেববর্মন স্মৃতি সঙ্গীত মহাবিদ্যালয়ে রাজ্যভিতিক যুব সংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন যুব শক্তিই দেশের মূলক কণ্ঠ বা ভয়েস হতে পারে৷ যুব শক্তিকে বিভিন্ন ইস্যুতে কাজে লাগানো, তাদের মতামত নেওয়া সহ বিভিন্ন ইতিবাচক উদ্দেশ্যে এবছর থেকেদেশে জাতীয় যুব সংসদ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব সাংবাদিকদের এই সংবাদ জানান৷ তিনি বলেন, সংসদে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ এর আদলে এবছর দেশের বিভিন্ন রাজ্যে নকল সংসদ আয়োজিত হবে৷ এতে সুকল, কলেজ, বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাসহ সকল স্থরের জনসাধারণ যাদের বয়স ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত তারা অংশ নিতে পারবেন৷ ক্রীড়া মন্ত্রী স্রীদেব জানান, হিন্দি- ইংরেজি এবং যেকোন রাজ্যের সরকারি স্বীকৃত ভাষায় এই যুব সংসদে অংশ ন্যেয়া যাবে৷

এতে অংশ নিতে যারা ইচ্ছুক তারা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নাম নথিভূক্ত করতে পারেন৷ তাছাড়া বর্তান রাজ্যের সব কলেজগুলিতে ওয়াক – ইন- পদ্ধতিতে এ বিষয়ে স্ক্রিনিং চলছে৷ এই স্ক্রিনিং ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে৷ ক্রীড়া মন্ত্রী জানান, আগামী ২৪ জানুয়ারি পশ্চিম ও সিপাহীজলা জেলার জেলাভিত্তিক যুব সংসদ শচীন দেববর্মণ স্মৃতি সরকারি সংগীত মহাবিদ্যালয়ে, গোমতী ও দক্ষিণ জেলার যুব সংসদ উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে, খোয়াই ও ধলাই জেলার যুব সংসদ আমবাসা ধলাই জেলা পলিটেকনিক কলেজে এবং উত্তর ও ঊনকোটী জেলার যুব সংসদরা ধর্মনগর মহাবিদ্যালয়ে আয়োজিত হবে৷ রাজ্য থেকে দিল্লিতে মোট অংশখ নেবেন ১০ জন৷ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা স্টেট এনএসএস-এর এসোসিয়েট প্রফেসর চিত্রজিৎ ভৌমিক ও নেহেরু যুব কেন্দ্র সংগঠনের প্রতিনিধি নন্দন রায় উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top