News Flash

  • Home
  • Uncategorized
  • নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আবেদন গৃহীত হল সুপ্রিম কোর্টে, আগামী সপ্তাহে শুনানি
Image

নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আবেদন গৃহীত হল সুপ্রিম কোর্টে, আগামী সপ্তাহে শুনানি

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): অলোক বর্মাকে সরিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয়েছে এম নাগেশ্বর রাও-কে|সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল| বুধবার সেই আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত| সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই শুনানি হবে| প্রসঙ্গত, সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমন কজ’| স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমন কজ’-এর হয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ| এছাড়াও আরটিআই কর্মী অঞ্জলি ভরদ্বাজ তাঁদের পিটিশনে এম নাগেশ্বর রাও-এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি জানিয়েছেন|

দীর্ঘস্থায়ী হয়নি প্রত্যাবর্তন| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ডিরেক্টর পদ হারিয়েছেন অলোক বর্মা| গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানোর সিদ্ধান্ত নেয়| সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি| অলোক বর্মাকে সরিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাও-কে| সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমন কজ’| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top