News Flash

  • Home
  • Uncategorized
  • হেরোইন চোরাচালানে জড়িত মাদকাসক্ত যুবতী গ্রেপ্তার
Image

হেরোইন চোরাচালানে জড়িত মাদকাসক্ত যুবতী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর হাসপাতাল কোয়ার্টার থেকে হেরোইন চক্রের যুবতিকে গ্রেপ্তার করেছে৷ যুবতিটির কাছ থেকে প্রচুর পরিমাণ সিরিঞ্জ এবং হেরোইন উদ্ধার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
রাজ্য সরকার যখন রাজ্যকে নেশামুক্ত করার অঙ্গীকার গ্রহণ করে কঠোর মনোভাব নিয়েছে, ঠিক তখনই নানা কৌশলে নেশা কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে৷ যুবকদের পাশাপাশি যুবতিদেরকেও এ ব্যবসায় শামিল করার চেষ্টা চালাচ্ছে৷ ঊনকোটি জেলার কৈলাসহরের কৈলাসর হাসপাতাল কোয়াটার এলাকা থেকে এক যুবতিকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ৷ তার কাছ থেকে বেশকিছু সিরিঞ্জ এবং অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে৷

কৈলাসহর মহিলা থানার পুলিশ জানিয়েছে, যুবতিটি দীর্ঘদিন ধরেই হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে৷ সে নিজেও নেশাসক্ত বলে পুলিশ জানায়৷ যুবতিটির মা কৈলাসহর হাসপাতালে নার্স হিসেবে কর্মরত৷ পিতৃহীন ওই যুবতি মায়ের সঙ্গে কোয়াটারে থাকে৷ সরকারি কোয়ার্টারে বসবাস করে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েছিল যুবতিটি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মহিলা থানার পুলিশ হাসপাতাল কোয়াটারে হানা দিয়ে হোরাইন সহ যুবতিকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ জিজ্ঞাসাবাদের সময় সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে৷ এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে৷ পুলিশ তাদেরকেও আটক করার জন্য চেষ্টা শুরু করেছে৷ আটক যুবতিটিকে শুক্রবার আদালতে তোলা হয়৷ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানান কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস৷
কৈলাসহর মহিলা থানার পুলিশ এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ কৈলাসহর হাসপাতাল কোয়ার্টার এলাকায় এ ধরনের নেশা সামগ্রীর রমরমা বেশ কিছুদিন ধরেই চলছিল বলে অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top