News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় সেনাবাহিনীর পেট্রোলিং পার্টিতে সন্ত্রাসবাদী হামলা, পাল্টা গুলিতে খতম একজন জঙ্গি
Image

পুলওয়ামায় সেনাবাহিনীর পেট্রোলিং পার্টিতে সন্ত্রাসবাদী হামলা, পাল্টা গুলিতে খতম একজন জঙ্গি

শ্রীনগর, ৮ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর পেট্রোলিং পার্টিতে হামলা চালাল সন্ত্রাসবাদীরা| প্রত্যুত্তরে সেনাবাহিনী গুলি চালালে খতম হয় একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম হল, ইরফান আহমেদ রাথের| তার বাড়ি পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে| এনকাউন্টাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম| জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার চৌধুরীবাঘ এলাকায় সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা|


আচমকা হামলা চালানোর পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে| সেই সময় সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় একজন জঙ্গির| জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন পুলওয়ামা জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়| অভিযানে খতম হয়েছে ইরফান আহমেদ রাথের নামে একজন সন্ত্রাসবাদী| আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে| নিহত সন্ত্রাসবাদী কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও পর্যন্ত জানা যায়নি| বাকি সন্ত্রাসবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে| এদিকে, জঙ্গি দমন অভিযান চলাকালীন নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষুব্ধ বাসিন্দারা| বিক্ষুব্ধ যুবকদের ছত্রভঙ্গ করতে তখনই কাঁদানে গ্যাস ব্যবহার করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top