News Flash

  • Home
  • Uncategorized
  • দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টারের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করল আদালত
Image

দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টারের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করল আদালত

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলরের উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।সোমবার দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলরের প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন দিল্লির ফ্যাশন ডিজাইনার পূজা মহাজন। এদিন তার এই আর্জি খারিজ করে দেন বিচারপতি বিভু বাখরু।পূজা মহাজনের দায়ের করা পিটিশনে কোনও ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে নেই। পিটিশনারকে আদালত পরামর্শ দেয় এটিকে জনস্বার্থ বা পাবলিক ইনটারেস্ট লিটিগেশনে পরিবর্তন করতে।

নিজের পিটিশনে পূজা মহাজন দাবি করেছেন, ছবিটি করার আগে প্রযোজকেরা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তাঁর মা সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সম্মতি নেয়নি। অথচ তাদেরই জীবনী ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে। সেন্টার বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন নিয়ম অনুযায়ী বাস্তবধর্মী ছবি করার ক্ষেত্রে যাদের জীবন তুলে ধরা হয় তাদের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। কিন্তু ট্রেলরে এমন কোনও নো অবজেকশন সার্টিফিকেট দেখানো হয়নি। ট্রেলর বন্ধ করার জন্য আদালতের উচিত কেন্দ্র, গুগল এবং ইউটিউবের উপর নির্দেশিকা জারি করা। এমনই দাবি আর্জিতে করে ছিলেন পূজা মহাজন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর প্রাক্তন মিডিয়া উপদেষ্ঠা সঞ্জয় বারুর লেখা বইয়ের উপর ভিত্তি করে দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিটি করা হয়েছে। মনমোহন সিং-এর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top