News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ২৫ জানুয়ারি ওডিশায় আসছেন রাহুল গান্ধী
Image

আগামী ২৫ জানুয়ারি ওডিশায় আসছেন রাহুল গান্ধী

ভুবনেশ্বর, ৭ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রীর পরপর দুবার সফরের পর এবার ওডিশায় আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজ্য কংগ্রেস প্রধানের তরফে সোমবার জানানো হয়, আগামী ২৫ জানুয়ারি ওডিশায় আসতে চলেছেন রাহুল গান্ধী। এখানে তিনি একটি জনসভার ভাষণ করবেন এবং কংগ্রেস পার্টিকর্মীদের সঙ্গে একটি মিটিং করার কথা রয়েছে তাঁর।প্রদেশ কংগ্রেস প্রধান নিরঞ্জন পটনায়ক এদিন জানান, ওডিশার একটি উপকূলীয় জেলায় একটি জনসভায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। তিনি আরও জানান, পার্টিকর্মীদের একটি ওয়ার্কশপে ভুবনেশ্বরে যাবেন কংগ্রেস সভাপতি। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন নিরঞ্জন পটনায়ক। উপকূলীয় জেলায় জনসভার স্থান এখনও ঠিক হয়নি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। একটি টুইটে তিনি লেখেন, আসন্ন লোকসভা নির্বাচনে ওডিশার পোল স্ট্র্যাটেজি নিয়েও তাঁর কথা হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে।

\”কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সবসময়ই গৌরবের। লোকসভা নির্বাচনে রোডম্যাপ এবং পোল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রাজ্যে কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়ে আশ্বস্ত করেছি তাঁকে। আগামী ২৫ জানুয়ারি ওডিশায় আসবেন রাহুল গান্ধী\”, টুইটে লিখেছেন প্রদেশ কংগ্রেস প্রধান নিরঞ্জন পটনায়ক।উল্লেখ্য, এবছরের শেষে ওডিশায় বিধানসভা ও লোকসভা নির্বাচন হতে চলেছে। সেক্ষেত্রে কংগ্রেস সভাপতির আগমন একটি বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওডিশার প্রদেশ কংগ্রেস মহল।অন্যদিকে, গত ২৪ ডিসেম্বর এবং ৫ জানুয়ারি, প্রধানমন্ত্রীর পরপর দুটি সফরের পর আগামী সপ্তাহে ফের বোলানগিরে একটি জনসভায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ জানুয়ারি ওডিশায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কটকে বিজেপি-র বুথ লেভেল কর্মীদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top