News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার মাটিতে তৈরি হল ইতিহাস, সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়াকে কৃতিত্ব দিলেন কোহলি
Image

অস্ট্রেলিয়ার মাটিতে তৈরি হল ইতিহাস, সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়াকে কৃতিত্ব দিলেন কোহলি

সিডনি, ৭ জানুয়ারি (হি.স.): ভারতীয় টেস্ট ক্রিকেটের বিগত ৭১ বছরের ইতিহাসে, যেই কাজ কোনও ক্যাপ্টেনই করে দেখাতে পারেননি তা করে দেখালেন বিরাট কোহলি| পারেননি কপিল দেব, রাহুল দ্রাবিড় অথবা মহেন্দ্র সিং ধোনি| কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে সৌরভ গাঙ্গুলিকে| অবশেষে বিরাট কোহলির সৌজন্যে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় ক্রিকেট টিম| এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারতীয় টিম| সোমবার সিডনি টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়| চতুর্থ টেস্ট ড্র হওয়ায় সিরিজ ২-১-এ জিতল ভারত| ৫২১ রান করে মান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ, দুই শিরোপায় ছিনিয়ে নিয়েছেন চেতেশ্বর পূজারা| অজিদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করার পর অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘এই জয় ভবিষ্যতের টেস্ট ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে| এর ফলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে…..এই জয় ব্যক্তিগত নয়, গোটা টিমের|’


অস্ট্রেলিয়ায় ভারতের এই সিরিজে সর্বাধিক রান করেছেন চেতেশ্বর পূজারা| ৭ ইনিংসে ৫২১ রান করেছেন পূজারা| প্রথম টেস্টে তাঁর সেঞ্চুরিই ভারতকে জয়ের রাস্তা দেখায়| দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া টিম| ভারতকে হারায় ১৪৬ রানে| তৃতীয় টেস্টে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত| এরপর ভারতীয় বোলারদের দাপটে তৃতীয় টেস্টে ১৩৭ রানে জয়ী হয় বিরাট কোহলির টিম ইন্ডিয়া| বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে যখন খেলা বন্ধ করে দিতে হয়, তখন দ্বিতীয় ইনিংসে অজিদের স্কোর ছিল কোনও উইকেট না হারিয়ে ৬| বৃষ্টি ব্যাঘাত না ঘটালে চতুর্থ টেস্টেও হয়তো জয় নিশ্চিত করত টিম ইন্ডিয়া| সোমবার পঞ্চম দিনে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, এরপর চতুর্থ টেস্ট ড্র হওয়ায় সিরিজ ২-১-এ জিতল ভারত|ইতিহাস সৃষ্টি করার পর সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রী| বিরাট বলেছেন, ‘এই জয় ভবিষ্যতের টেস্ট ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে| এর ফলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে| আমরা কখনও নিজেদের পারফরমেন্সে সন্তষ্ট হইনি| ইংল্যান্ডের ভুলগুলি থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম| গত বারো মাস ধরে আমরা এই লক্ষ্যে চেষ্টা করছিলাম| আমরা বারবার ভুল সংশোধন করেছি|’ বিরাটের কথায়, ‘এখন সত্যিই গর্বের মুহূর্ত| এই জয় ব্যক্তিগত নয়, গোটা টিমের| দল হিসেবে খেলার ফলেই জয়| এখন আমাদের যে কোনও দলকে হারানোর আত্মবিশ্বাস আছে|’ আবার রবি শাস্ত্রী বলেছেন, ‘জয়ের লক্ষ্য সামনে রেখেই এগিয়েছি| ইংল্যান্ডের হার থেকেই শিক্ষা নেওয়া হয়|’


এর আগে শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের সুযোগ এসেছিল ২০০৩-২০০৪ সালে| সেবার অজি অধিনায়ক স্টিভের ইনিংস প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ভারতের টেস্ট জয়ের মাঝে| সেবার ম্যাচটি ড্র হয়ে যাওয়ায় সিরিজ জয় হাতছাড়া হয় ভারতের| টিম ইন্ডিয়ার এই জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল থেকে গোটা দেশবাসী| টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকেই| তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টিম ইন্ডিয়ার জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অভিনন্দন| আজ, এই প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারতীয় ক্রিকেট টিম| ঐতিহাসিক অর্জন| আমরা তোমাদের জন্য গর্বিত|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top