News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দফা দাবীতে মহাকরণ অভিযান করবে ১০৩২৩ এর
Image

পাঁচ দফা দাবীতে মহাকরণ অভিযান করবে ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ আগামী ১১ই জানুয়ারী মোট পাঁচ দফা দাবীর ভিত্তিতে মহাকর অভিযানের ডাক দিল ‘অল ত্রিপুরা গভঃ এডহক টিচার্স এসোসিয়েশন’৷ এই উপলক্ষে এদিন সকাল ১১টায় আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে এক মহার্যালীও অনুষ্ঠিত হবে বলে রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েএছন এসোসিয়েশনের সভাপতি বিমল সাহা৷

আগরতলা প্রেস ক্লাবে এদিন বিকেলে তিনি জানান, অবিলম্বে সরকারকে স্থায়ী সমাধান বের করতে হবে ১০৩২৩ ইস্যুতে৷ সেই সাথে ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষে এককালীন ছাড় সহ সপ্তম পে কমিশনের আওতায় আনা, নিয়মিত সরকারী কর্মচারীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা এবং সকল শিক্ষক কর্মচারীদের জন্য সুষ্ঠু বদলী নীতি চালু করতে হবে বলেও তিনি জানান৷ আরও জানিয়েছেন, ১১ই জানুয়ারী এসব ছবির ভিত্তিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছেও ডেপুটেষন দেবেন তারা৷ আশ্বাস না পেলে দিল্লীর যন্তরমন্তরে গণধর্ণা সংগঠিত করতেও যে পিছু পা হবে না তারা একথাও জানালেন তিনি৷ এদিন, তাঁর হুঁশিয়ারী সরকার প্রতিশ্রুতি মতো তাদের যাবতীয় বিষয় নিয়ে যদি এনিয়ে না আসে, তবে বিকল্প হিসেবে কী করা যায় সেটা তারাই ভেবে দেখবেন৷ অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ মজুমদার, উত্তম কুমার দে, জবা ভট্টাচার্য্য, প্রদীপ চৌধুরী প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top