News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডের চতরায় এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী জোনাল কম্যান্ডার, উদ্ধার ইনসাস রাইফেল
Image

ঝাড়খণ্ডের চতরায় এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী জোনাল কম্যান্ডার, উদ্ধার ইনসাস রাইফেল

রাঁচি, ৪ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডে মাওবাদী নিকেশ অভিযানে আবারও সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী| শুক্রবার সকালে ঝাড়খণ্ডের চতরা জেলায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত মাওবাদী জোনাল কম্যান্ডার অলোক| পাশাপাশি এনকাউন্টারস্থল থেকে একটি ইনসাস রাইফেলও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী| বছরের শুরুতেই কুখ্যাত মাওবাদী জোনাল কম্যান্ডার অলোককে খতম করতে পেরে বড়সড় সাফল্যই পেল নিরাপত্তা রক্ষী বাহিনী|


ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে ঝাড়খণ্ডের চতরা জেলায়, কোলেশ্বরী জোনের কুরুক্ষেত্র জঙ্গলের সন্নিকটে কুখ্যাত মাওবাদী জোনাল কম্যান্ডার অলোকের সঙ্গে নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে মাওবাদী জোনাল কম্যান্ডার অলোককে নিরস্ত্র করতে সক্ষম হন নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানরা| পরে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ইনসাস রাইফেল| পুলিশ সূত্রের খবর, নিহত মাওবাদী জোনাল কম্যান্ডার অলোকের বিরুদ্ধে প্রচুর অপরাধ সংক্রান্ত মামলা ঝুলছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top