News Flash

  • Home
  • Uncategorized
  • শারীরিক অসুস্থতা : দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন
Image

শারীরিক অসুস্থতা : দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন| তার আগে দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন| শারীরিক অসুস্থতাজনিত কারণেই দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অজয় মাকেন, কংগ্রেস সূত্রে এমনই খবর| দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর, এযাবত্ সমর্থনের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দলীয় কর্মীদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেছেন অজয় মাকেন|


কংগ্রেস সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দিল্লি কংগ্রেস পার্টির অ্যাফেয়ার্স ইন-চার্জ পি সি চাকো এবং অজয় মাকেন বৈঠকে বসেন| ওই বৈঠকেই শারীরিক অসুস্থতাজনিত কারণে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন অজয় মাকেন| রাহুল গান্ধী অবশ্য অজয় মাকেনের ইস্তফাপত্র গ্রহণও করেছেন|


উল্লেখ্য, ২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর, প্রায় ৪ বছর আগে দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ৫৪ বছর বয়সি অজয় মাকেন| শুক্রবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে অজয় মাকেন লিখেছেন, ‘২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের পর, কংগ্রেসের দিল্লি ইউনিটের সভাপতি হিসেবে কংগ্রেস কর্মীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি….ভালোবাসা পেয়েছি আমাদের নেতা রাহুল গান্ধীর কাছ থেকে| এই কঠিন সময় খুব সহজ ছিল না| প্রত্যেককে ধন্যবাদ|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top