News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে, রাজধানীতে দেরিতে ছাড়ল ১১টি ট্রেন
Image

কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে, রাজধানীতে দেরিতে ছাড়ল ১১টি ট্রেন

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই এবার ঘন কুয়াশার দাপট রাজধানীতে| শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী এবং পাশ্ববর্তী এলাকা| ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় এদিন দিল্লি থেকে দেরিতে ছেড়েছে ১১টি ট্রেন| প্রতিটি ট্রেন প্রায় দুই থেকে তিন ঘন্টা দেরিতে ছেড়েছে|

দিল্লির আবাহওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস| তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও, শীত ভালোই অনুভূত হচ্ছে রাজধানীতে| এদিন সকাল ৫.৩০ মিনিট নাগাদ পালাম এবং সফদরগঞ্জের দৃশ্যমানতা ছিল যথাক্রমে শুন্য এবং ৪০০ মিটার| এরপর সকাল ৮.৩০ মিনিট নাগাদ পালাম এবং সফদরগঞ্জের দৃশ্যমানতা ছিল যথাক্রমে ৫০ এবং ৪০০ মিটার|


রেল সূত্রের খবর, শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যায় দিল্লিতে, সেই কারণে পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, মালদহ-আনন্দ বিহার এক্সপ্রেস এবং মালদহ-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস-সহ ১১টি দুই থেকে তিন ঘন্টা দেরিতে ছেড়েছে| তবে ট্রেন চলাচল বিপর্যস্ত হলেও, কুয়াশার দাপটে উড়ান পরিষেবা এদিন বিঘ্নিত হয়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top