News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ হলে বৃহত্তর আন্দোলনে যাবে আইএনপিটি
Image

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ হলে বৃহত্তর আন্দোলনে যাবে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ চলতি শীতকালীন অধিবেশনেই সংসদে পেশ হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল৷ এই বিল সংসদে পেশ হলে রাজ্যে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

বৃহস্পতিবার আগরতলায় আইএনপিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ছবি- নিজস্ব৷

দিয়েছে আইএনপিটি৷ বৃহস্পতিবার দলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে জানিয়েছেন আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ তাঁর কথায়, ৭ কিংবা ৮ জানুয়ারী সংসদে পেশ হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল৷ এই বিল সংসদে পেশ হলে রাজ্যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে আইএনপিটি৷

এদিকে, রাজ্যের জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ এর অঙ্গ হিসাবে দলের কেন্দ্রীয় কমিটি, মহিলা কমিটি সহ ছাত্র এবং যুব সংগঠনের সদস্য-সদস্যাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

আগরতলা কৃষ্ণনগরের প্রগতি রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় কমিটির অফিসে আয়োজিত এই বৈঠকে সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা -সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল জানান, গত ১০ ডিসেম্বর আইএনপিটি দলের উদ্যোগে যে জাতীয় সড়ক অবরোধ অভিযান হয়েছে ওই বিষয় সহ আসন্ন লোকসভা নির্বাচন এবং দলের আগামী দিনের রাজনৈতিক কাজকর্মের বিষয়ে আলোচনা হয়েছে৷

তিনি আরও জানান, ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে৷ এই মামলার শুনানি এমাসেই শুরু হবে৷ তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্ট ত্রিপুরায় এনআরসি চালুর পক্ষে রায় দেবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top