News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধারকাজ সমাপ্ত, দিল্লির মোতি নগরে কারখানার একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে ৭
Image

উদ্ধারকাজ সমাপ্ত, দিল্লির মোতি নগরে কারখানার একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে ৭

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): উদ্ধারকাজ আপাতত সমাপ্ত। ধ্বংসস্তূপের তলায় আর কেউ চাপা পড়ে নেই। একইসঙ্গে পশ্চিম দিল্লির মোতি নগরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭ জন। মৃতদের মধ্যে পাঁচ বছরের একটি শিশুও রয়েছে। এছাড়াও কারখানার একাংশ ভেঙে পড়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় আচার্য্য ভিকসু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মোতি নগরে, সুদর্শন পার্ক এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দোতলা ওই কারখানার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই কারখানাটিতে সিলিং ফ্যান রঙ করার কাজ হতো। কারখানার একাংশ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান পাঁচ বছর বয়সি একটি শিশু-সহ ১৫ জন। ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় আচার্য্য ভিকসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচ বছর বয়সি শিশু-সহ ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।


পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, রাত ৮.৪৮ মিনিট নাগাদ দমকলে ফোন করে অবহিত করা হয় মোতি নগরের সুদর্শন পার্ক এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং অ্যাম্বুলেন্স। পরে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ টিম। রাতভর উদ্ধারকাজ চালানোর পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুঃসংবাদ হল, ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি একটি শিশু-সহ ৭ জনের। রাতভর উদ্ধারকাজ শেষে শুক্রবার সকালে এনডিআরএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের তলায় আর কেউ চাপা পড়ে নেই। আপাতত উদ্ধারকাজ সমাপ্ত। এই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি একটি শিশু-সহ ৭ জনের। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে ওই ফ্যাক্টরির মালিকও। মামলা রুজু করে মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top