News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ই
Image

রাজ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ আগামী ১৬ জানুয়ারি ত্রিপুরার চূুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২০১৮ সালের ১

সেপ্ঢেম্বর৷ আজ রাজ্য নির্বাচন দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরনীকান্তি৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ১ জানুয়ারি, ২০১৯ কে ভিত্তি বছর ধরে সচিত্র ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বাড়ানোর আবেদন

ভারতের নির্বাচন কমিশন মঞ্জুর করেছে৷ পরিবর্তিত সূচি অনুযায়ী ১৫ জানুয়ারি ভোটর তালিকা ডেটাবেস আপডেট করা হবে এবং ছাপানো হবে৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬

জানুয়ারি, ২০১৯৷ ২০১৮ সালের ১ সেপ্ঢেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার ছিলেন ২৫ লক্ষ ৬১ হাজার ৪০ জন৷ এর মধ্যে মহিলা ১২ লক্ষ ৬২ হাজার ৪০৪

জন, পুরুষ ১২ লক্ষ ৯৬ হাজার ৬২৬ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার ১০জন৷ দাবি আপত্তি জানানোর সময় সীমার মধ্যে সব মিলিয়ে ১ লক্ষ ৩ হাজার ৯১৩ জন, ফর্ম ৬ এ তে ২ জন, ফর্ম

৭ এ ১৯ হাজার ৫০৩, ফর্ম ৮ ১৬ হাজার ৪০২ জন, ফর্ম ৮ এ তে ৬ হাজার ৯৩৮ জন৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, গত ২৯ ডিসেম্বর রাজনৈতিক দলগুলির সাথে রাজ্যভিত্তিক

বৈঠক হয়েছে৷ তাদের বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ মতো বি এল ও বি এল এ দের বৈঠক করার জন্য প্রতিটি বুথ স্তরে তাদের বি এল এ নিযুক্ত করতে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top