ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি, পরবর্তী শুনানি আগামী ১০ জানুয়ারি

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ জানুয়ারি| চলতি মাসের ১০ তারিখ (বৃহস্পতিবার) অযোধ্যা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে| শুক্রবার সকালে মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, আগামী ১০ জানুয়ারি তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| এদিন শুনানির সময় কোনও পক্ষের আইনজীবীর কথা শোনেনি শীর্ষ আদালত|


এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| সেই মতো শুক্রবার সকালে অযোধ্যা মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে|

এদিন সকালে মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, আগামী ১০ জানুয়ারি তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| পাশাপাশি মাত্র ১ মিনিটের শুনানির সময় কোনও পক্ষের আইনজীবীর কথা শোনেনি শীর্ষ আদালত| অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত কি রায় দেয়, তা সম্ভবত জানা যাবে আগামী ১০ জানুয়ারি| উল্লেখ্য, ২০১০ সালে বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে|