News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল-রায় পুনর্বিবেচনার আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ যশবন্ত, অরুণ এবং প্রশান্ত
Image

রাফাল-রায় পুনর্বিবেচনার আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ যশবন্ত, অরুণ এবং প্রশান্ত

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): গত ১৪ ডিসেম্বর গোটা দেশবাসীর নজর ছিল রাফাল মামলার রায়দানের দিকে| ওই দিন বহুচর্চিত রাফাল নিয়ে শীর্ষ আদালতে স্বস্তি পায় নরেন্দ্র মোদী সরকার| সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছিল, যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না| আর তাই ধোপে টেকেনি ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হওয়া একাধিক মামলা| রাফাল ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| শুধু প্রশান্ত ভূষণ নন,রাফাল ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যশবন্ত সিনহা এবং অরুণ শৌরিও| বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাফাল-রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁরা|

ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক মামলা| গত ১৪ ডিসেম্বর সেই সমস্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দেয় শীর্ষ আদালত| রাফাল নিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ওই দিন জানান, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’ শীর্ষ আদালতের ১৪ ডিসেম্বরের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রশান্ত ভূষণ, যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top