News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বিজেপির বর্ধিত জাতীয় পরিষদের বৈঠকে পশ্চিমবঙ্গের ছ’শো সাংগঠনিক নেতার ডাক
Image

দিল্লিতে বিজেপির বর্ধিত জাতীয় পরিষদের বৈঠকে পশ্চিমবঙ্গের ছ’শো সাংগঠনিক নেতার ডাক

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভাল ফল করতে ময়দানে নামতে চলেছে বিজেপি। আর লক্ষ্যে দিল্লিতে দলের বর্ধিত জাতীয় পরিষদের বৈঠকে বাংলা থেকে প্রায় ৬০০ জন সাংগঠনিক নেতার ডাক পড়েছে। আগামী ১১–১২ জানুয়ারি হবে সেই বৈঠক। বিজেপি সূত্রে খবর, রাজ্য থেকে একসঙ্গে এতজন নেতাকে দিল্লিতে ডাকার ঘটনা এই প্রথম। বৈঠকে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি সহ–রাজ্য কমিটির সব সদস্য উপস্থিত থাকবেন। এছাড়া ৩৮ জন সাংগঠনিক জেলা সভাপতি, মোর্চা সভাপতি ও জাতীয় কাউন্সিলের সদস্যরাও থাকবেন।
দলীয় সূত্রে খবর, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বাংলা ও ওড়িশাতে ভাল ফলে করতে মরিয়া তারা। তাই ওই বৈঠকে বাংলা ও ওড়িশার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই দুই রাজ্যের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘দিল্লিতে বর্ধিত জাতীয় পরিষদের বৈঠকে রাজ্যের প্রায় ৬০০ জন সাংগঠনিক নেতাকে ডাকা হয়েছে। তবে শারীরিক অসুস্থতা ও অন্য কারণে কয়েকজন নেতা বৈঠকে হাজির থাকতে পারবেন না। আপাতত ঠিক রয়েছে, প্রায় ৫০০ জন নেতা বৈঠকে যাবেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন অমিত শাহ। এটা আমাদের কাছে বড় পাওনা।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top