News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বরে থেকেই নতুন বছর শুরু করছেন বিরাট কোহলি
Image

আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বরে থেকেই নতুন বছর শুরু করছেন বিরাট কোহলি

দুবাই, ৩১ ডিসেম্বর (হি.স.) : আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ক্রিকেটার স্থান দখলে রেখে নতুন বছর শুরু করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ ২০১৮-তে তিনি ছিলেন শীর্ষে, আর ২০১৯-র শুরুটা শীর্ষে থেকেই শুরু করছেন ক্যাপ্টেন কোহলি৷ সোমবার আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানে জায়গাটা ধরে রাখলেন বিরাট কোহলি৷ আর দল হিসেবে টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া৷ বছর শেষের দু’দিন আগেই মেলবোর্নে ‘অজি বধ’ করেছে বিরাট বাহিনী৷ পরের দিন আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ক্রিকেটার কোহলিই৷ আর ২০১৯-র শুরুটাও শীর্ষে থেকেই শুরু করছেন তিনি৷
২০১৭ বছরটা শেষ করেছিলেন অনুষ্কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে৷ আর ২০১৮ শেষ করলেন ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে শাসন করে৷ শীর্ষে থেকেই বছরটা শেষ করছেন বিরাট ও ভারত৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে দু’টি টেস্ট জিতে ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত৷
রবিবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ এগিয়ে গিয়েছে বিরাটের ভারত৷ নতুন বছরে সিডনি টেস্ট ড্র করলেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত৷ আর ইতিহাস গড়বে টিম কোহলি৷ তার আগে অবশ্য ৩৭ বছর পর মেলবোর্ন টেস্ট জিতে নজির করেছে কোহলি অ্যান্ড কোং৷ পারথে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এবং মেলবোর্নে ৮২ রানের ইনিংসের ফলে ৯৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট৷
স্টিভ স্মিথকে টপকে টানা ১৩৫ দিন এক নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক৷ বছর তিরিশের ভারতীয় ব্যাটসম্যানের থেকে অনেকটাই পিছিয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ৮৯৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিউই ডানহাতি৷ চার নম্বরে রয়েছেন বিরাটের দলের নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে দু’টি সেঞ্চুরি নিজের নামে করেছেন সৌরাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান৷ টেস্ট বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন৷ টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত ১০ ধাপ এগিয়ে কেরিয়ারে সেরা ব়্যাঙ্কিং ৩৮ নম্বরে রয়েছেন৷ আর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া ভারতীয় ওপেনার ময়াঙ্ক আগরওয়াল কেরিয়ারের প্রথম টেস্টে যথাক্রমে ৭৬ ও ৪২ রানের ইনিংস খেলে প্রথম ১০০ ঢুকে পড়েছেন৷ ৬৭ নম্বরে রয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান৷ আর কেরিয়ারে ১৬তম টেস্টেই ২৮ নম্বরে উঠে এলেন ভারতের ডানহাতি পেসার জসপ্রীত বুমরাহ৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৮৬ রান ৯টি উইকেট নিয়ে ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেরা বোলিং পারফরম্যান্স করছেন গুজরাতের এই বোলার৷ পারথ টেস্টে ইনিংসে ৬ উইকেটে নেওয়া মহম্মদ শামি ভারতীয় পেসারদের মধ্যে সবার আগে অর্থাৎ ২৩ নম্বর রয়েছেন শামি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top