News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভুটানের প্ৰধানমন্ত্ৰী
Image

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভুটানের প্ৰধানমন্ত্ৰী

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি. স.) : শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
সাথে দেখা করলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং। ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের
অর্ধশতবর্ষে ভুটানি প্রতিনিধিকে ভারতে অভিনন্দন জানিয়ে আপ্লুত ভারতের রাষ্ট্রপতি।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর, বৃহস্পতিবার তিন দিনের সফরে ভারতে আসেন ভুটানের প্রধানমন্ত্রী।
শুক্রবার উভয় দেশের পক্ষ থেকেই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক আদান-
প্রদান, মানব বন্ধন, অর্থনীতি ইত্যাদি বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক
করেন লোটায় শেরিং। শনিবার রাষ্ট্রপতি ভবনে বৈঠকের পর ভারতের রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ
জানান, ভুটানের তৃতীয় সাধারণ নির্বাচন এবং নির্বাচনে ডিএনটির জয়কে স্বাগত জানায় ভারত।
হিমালয়ান রাষ্ট্র ভুটানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডিএনটির সভাপতি লোটায় শেরিংকেও
অভিনন্দন জানায় ভারত। এদিনের বৈঠকে ভারতের রাষ্ট্রপতি ভুটানের আর্থ-সামাজিক উন্নয়নে
ভারতের অংশীদারিত্বের অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার অগ্রাধিকারের ভিত্তিতে ১২তম পঞ্চবার্ষিকী

পরিকল্পনাকে সমর্থন করেন। তিনদিনের ভারত সফর শেষে ২৯ ডিসেম্বর, শনিবার নিজদেশে
ফেরার কথা ভুটানি প্রধানমন্ত্রীর।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top