News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে
Image

ফের ৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (হি.স.) : ফের ৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে৷ তবে বিরাটদের জয়ে কাঁটা হয়ে দেখা দিতে পারে কামিন্স ও মেলবোর্নের আবহাওয়া৷ শনিবার বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেলবোর্নে৷ রবিবার বৃষ্টির জন্য পঞ্চম দিনে খেলা না-হলে জয় অধরা থেকে যাবে বিরাটদের৷

বল হাতে ভারতীয় ইনিংসে ধস নামানোর পর ব্যাট হাতে ভারতের জয় বিলম্বিত করলেন অজি পেসার৷ বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষ হল বিরাটদের জয়ের জন্য দরকার আর দুটো উইকেট৷ এমসিজি-তে ৩৯৯ রান তাড়া করতে নেমে চুতর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেট ২৫৮৷

ব্যাট হাতে প্যাট কামিন্স অপ্রত্যাশিত লড়াই শনিবার ভারতের জয় রুখে দেয়৷ ৬১ রানে অপরাজিত থেকে দিনের শেষে ড্রেসিংরুমে ফেরা অজি পেসার মুখে স্বভাবতই চওড়া হাসি৷ টেস্ট কেরিয়ারে প্রথমবার ব্যাট হাতে ৫০ রানের গণ্ডি টপকালেন কামিন্স৷ ব্যক্তিগত ৬ রানে কামিন্সের সঙ্গী নাথান লায়ন৷ অষ্টম উইকেটে লায়নের সঙ্গে ৪৩ রান যোগ করে বিরাটদের জয় বিলম্বিত করেন কামিন্স৷ এর আগে সপ্তম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গেও ৩৯ রানের পার্টনারশিপ গড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অজি পেসার৷ ৩৭ বছর মেলবোর্নে টেস্ট জেতেনি ভারত৷ রবিবার অবশ্য ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট জয়ের হাতছানি রয়েছে বিরাটদের সামনে৷ তবে বিরাটদের জয়ে কাঁটা হয়ে দেখা দিতে পারে কামিন্স ও মেলবোর্নের আবহাওয়া৷ শনিবার বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেলবোর্নে৷

শনিবার ভারত ৫ উইকেটে ৫৪ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। দ্রুত তিন উইকেট হারিয়ে প্রথম ঘণ্টাতেই ইনিংস ছেড়ে দেয় ভারত৷ চতুর্থদিন ব্যক্তিগত রানের সঙ্গে ১৪ রান যোগ করে কামিন্সের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ময়াঙ্ক আগরওয়াল। আট রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসেও সপ্রতিভ ছিলেন কর্নাটকের এই ডান-হাতি ব্যাটসম্যান। ৫ রানে কামিন্সের শিকার রবীন্দ্র জাদেজাও। তার পর ঋষভ পন্ত ব্যক্তিগত ৩৩ রানে হ্যাজেলউডের বলে আউট হওয়ার পরই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক।

২৭ রানে ৬ উইকেট নিয়ে কেরিয়ারে সেরা পারফরম্যান্স কামিন্সের। শুক্রবার দিনের সায়াহ্নে মাত্র ৮ বলের ব্যবধানে ভারতের টপ-অর্ডারের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানো কামিন্স এদিন তুলে নেন ময়াঙ্ক ও জাদেজাকে। দ্বিতীয় ইনিংসে ভারত আট উইকেটে ১০৬ রান তোলে৷প্রথম ইনিংসে ২৯২ রানে পিছিয়ে থাকায় বক্সিং ডে টেস্টে অজিদের টার্গেট দাঁড়ায় ৩৯৯ রান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top