News Flash

  • Home
  • Uncategorized
  • মহাকুম্ভমেলার আমন্ত্রণ নিয়ে আগরতলায় উত্তরপ্রদেশের মন্ত্রী
Image

মহাকুম্ভমেলার আমন্ত্রণ নিয়ে আগরতলায় উত্তরপ্রদেশের মন্ত্রী

আগরতলা, ২৮ ডিসেম্বর, (হি.স.) : ত্রিপুরা সফরে এসেছেন উত্তপ্রদেশের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী ড. মহেন্দ্র সিং। তাঁর রাজ্যের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভমেলার আমন্ত্রণ নিয়ে আজ শুক্রবার তিনি আগরতলা এসেছেন।
শুক্রবার রাতে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হবে। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর কুম্ভমেলা হবে ৩২,০০০ হেক্টর জায়গা জুড়ে। মেলায় ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ কোটি ভক্তকুল আসবেন।
মন্ত্রী মহেন্দ্র সিং জানান, মহাকুম্ভমেলাকে বিশ্বের বৃহত্তম মেলা বলে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। এর জন্য ইতিমধ্যে প্রয়াগরাজ শহরে পরিকাঠামো তৈরি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল মেলার জন্য এক হাজার কিলেমিটার দীর্ঘ বৈদ্যুতিক লাইন স্থাপন, ৮০০ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন সংস্থাপন। তাছাড়া মোট ৪৩টি থানাও স্থাপন করা হয়েছে মেলা চত্বরে। এর মধ্যে তিনটি মহিলা থানা রয়েছে। তিনি জানান, পাঁচ হাজার ক্যাম্প স্থাপন করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। তৈরি করা হয়েছে ৯৫টি পার্কিংপ্লট, বসানো হয়েছে ২০০টি ওয়াটার এটিএম। সংস্থাপন করা হয়েছে ১,১৩৫টি সিসি ক্যামেরা। এচাড়া ব্যাঙ্কের শাখা-সহ বহু এটিএম কাউন্টার-সহ বিভিন্ন দেশের মুদ্রা এক্সেঞ্জের কাউন্টার খোলা হয়েছে।
মন্ত্রী সিং আরও জানান, কুম্ভমেলায় প্রতিদিন ২০০ জন লোকশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ভারতের প্রতিটি রাজ্যের লোকসংস্কৃতি তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। বিশ্বের ৯২টি দেশের পতাকা লাগানো হবে মেলায়। তিনি ত্রিপুরার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কুম্ভমেলায় যাওয়ার জন্য।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top